1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’ স্বাধীনতার মূল লক্ষ্য সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী রক্তস্নাত ২৬ মার্চ: বাংলার দামাল ছেলেদের বীরত্বগাথা ও স্বাধীনতার সূর্যোদয় দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: মৃত্যু ৪, নিখোঁজ ৪৫ মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল অস্ত্রসহ আটক পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি

খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: গৌরবময় ইতিহাস স্মরণে যথাযোগ্য মর্যাদায় খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। দিনটি উপলক্ষে আয়োজিত হয় নানা আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তব্য ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন। সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ জনাব মো: মাইনুল আহসান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর (এনভায়রনমেন্ট) মো: সাইফুল ইসলাম, নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো. আমিরুল ইসলাম ও নিমাই চন্দ্র সরদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর এবং সিভিল বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমী আক্তার।

অনুষ্ঠানে সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ও অন্যান্য বক্তাদের বক্তব্যে উঠে আসে গেল ২০২৪ এর জুলাই মাসের গণঅভ্যুত্থান, গণজাগরণ ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কথা।

অনুষ্ঠানের শেষভাগে অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অধিকারের প্রশ্নে এক অনন্য দৃষ্টান্ত।”

পরে সভাপতির বক্তব্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট