বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শার্শায় ভারতীয় পুরাতন মোবাইলসহ দুই চোরাকারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯টি ভারতীয় পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন (৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন আটক করা হয়। এসব মোবাইল অবৈধ পথে ভারত থেকে এনে শার্শা এলাকায় বিক্রি করা হচ্ছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তারা স্বিকার করেছে এগুলো ভারতীয় চোরাই ফোন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews