বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌর সদরের জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডেয়ারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।

অভিযানে যাদব ঘোষ ডেয়ারির মালিক ব্রজেন ঘোষকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য প্রস্তুত এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে এসব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে পচা মিষ্টি ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল,পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও ফটোগ্রাফার হিরণ্ময় ব্যানার্জি।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews