1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:: রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি দেশটির বিমানবন্দরে পৌঁছান। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন লালগালিচা সংবর্ধনা দেন ও উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ উচ্চপদস্থ কর্মকর্তা দল সফরে রয়েছেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, গত বছরের অক্টোবর মাসে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন।

সফরে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও খনিজসম্পদ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজারসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে। এছাড়া, কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও রয়েছে। জানা গেছে, অন্তত পাঁচটি চুক্তি সই হতে পারে।

এই সফরে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সরকারের নীতিনির্ধারক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট