রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৬৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ আগস্ট বুধবার দুপুর ১২ হতে বিকাল ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ইমামপুর ষোলআনি সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজারসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

জব্দকৃত ড্রেজার এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে উপকূলবাসীর বসতভিটা এবং ফসলি জমে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews