রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সেখানে প্রাথমিক অভিযান শুরু করেছে।

এছাড়া গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবেও ঘোষণা করেছে দখলদাররা।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি এক পোস্টে বলেন, “আমরা অপেক্ষা করছি না। গাজা সিটিতে হামলার প্রাথমিক পর্যায় শুরু করেছি এবং উপকণ্ঠে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি।”

এক মাস আগে ইসরায়েল গাজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৌশলগত বিরতি ঘোষণা করেছিল, যাতে ত্রাণ মানুষের কাছে পৌঁছাতে পারে। কিন্তু শুক্রবার থেকে সেই বিরতি বাতিল করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, “আজ সকাল ১০টা থেকে গাজা সিটিতে স্থানীয় সামরিক বিরতি কার্যকর হবে না। এখন থেকে শহর বিপজ্জনক যুদ্ধক্ষেত্র।”

আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল। শহরের উপকণ্ঠে ট্যাংক মোতায়েন করা হয়েছে এবং নিয়ন্ত্রণ নিতে ৬০ হাজার নতুন রিজার্ভ সেনা প্রস্তুত করা হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ ও স্থল থেকে অব্যাহত বোমাবর্ষণের কারণে অনেক মানুষ গাজার পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews