1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

‘নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা হবে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ছবি: পিআইডি
বিশেষ প্রতিবেদক:: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাতটি রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনের পরিবেশকে ঘিরে সতর্ক করেছেন। বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে অংশ নেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে যারা বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ ইতোমধ্যেই দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা ভোট দিতে পারেননি বা পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও এবার ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতেই না পারে যে ভোট দিতে দেওয়া হয়নি।”

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নির্বাচনকে সফল ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়া নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট