মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট গণনা শেষ করে আজ রাতেই ফলাফল ঘোষণার আশা-প্রধান নির্বাচন কমিশনার

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় লোকবল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান।

শুক্রবার সন্ধ্যায় সংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা বন্ধ করা হয়েছে, এটি সঠিক নয়। সহকর্মী মারা যাওয়ায় কিছুক্ষণ বিরতি ছিল।

অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে। গতি বাড়ানোর চেষ্টা চলছে। আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল প্রকাশের আশা করছি।

এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করায় হাতে গণনায় আপত্তি জানিয়ে শুক্রবার বিকাল ৫টার দিকে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা।

পরে এদিন জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বৈঠক থেকে বেরিয়ে অবশিষ্ট ভোট গণনা শুরু করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা। পরে সন্ধ্যা সোয়া ৬টার পর ফের ভোট গণনা শুরু হয়।

ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে। নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে।

এদিকে, ফলাফল ঘিরে সিনেট ভবনসহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য।

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। নানা অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।

৩৪ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় সবাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews