1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

অক্টোবরেই বিএনপির প্রার্থী তালিকার সবুজ সংকেত

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের শেষ পর্যায়ে পৌঁছেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে এখন আসনভিত্তিক প্রার্থীদের তালিকা রয়েছে। অক্টোবরের মধ্যেই তিনি এটি স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে টানা দুই দিন ধরে সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও ময়মনসিংহ জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেন স্থায়ী কমিটির সদস্যরা। একই আসনে একাধিক প্রার্থীকে ডেকে মতামত নেওয়া হয় এবং সবাইকে জানানো হয়—চূড়ান্ত প্রার্থী যিনিই হোন, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।

বিএনপি নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, সাংগঠনিক ভূমিকা এবং জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়েই মনোনয়ন চূড়ান্ত করা হবে। একইসঙ্গে আন্দোলনে দীর্ঘদিনের মিত্র দলগুলোর যোগ্য প্রার্থীদেরও বিবেচনা করা হচ্ছে।

এরই মধ্যে বিএনপির মিত্র দলগুলোও নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করছে। এলডিপি এবং বাংলাদেশ জাতীয় পার্টিসহ শরিকরা বিএনপিকে প্রস্তাবিত তালিকা দেবে বলে জানিয়েছে।

স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, এবার প্রার্থী নির্ধারণে কোনো লুকোচুরি নেই। সঠিক সময়ে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট