রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

মুন্সিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ জাল ও ইলিশ জব্দ, আটক ১৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশসহ ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টোবর বুধবার সকাল ৬ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও আনসারের সমন্বয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বাঘড়া বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৩৬ কোটি ৭৫ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যের ১ কোটি ৫ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৩৩ কেজি ইলিশসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত জাল মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১১ জন জেলেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews