বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

দুইশ ছাড়িয়ে অলআউট বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটসম্যানদের জন্য কঠিন। রান না হওয়ার দায় এতদিন ছিল এখানকার সাবেক কিউরেটর গামিনি ডি সিলভার ওপর। সেই দায় ঘোচাতে দায়িত্ব দেওয়া হয় ইংলিশ কিউরেটর টনি হেমিংকে। কিন্তু নতুন কিউরেটরের হাতেও বদলায়নি উইকেটের চরিত্র।

শনিবার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৪৯ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ / অঙ্কনের অভিষেক, লম্বা সময় পর একাদশে সৌম্য
বাংলাদেশের ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি করেন ৫১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে।

ব্যাটারদের কষ্টের বিপরীতে স্পিনাররা পেয়েছেন বাড়তি টার্ন ও বাউন্স, যা সামলাতে হিমশিম খেয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। অনেকেই ভুল শটে উইকেট বিলিয়ে দিয়েছেন।

ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ছিল ধারাবাহিক বিপর্যয়। ওপেনাররা শুরু থেকেই চাপে পড়েন। মিডল অর্ডার ব্যাটাররা একপাশে টিকে থাকলেও রান তুলতে পারেননি কাঙ্ক্ষিত গতিতে। শেষদিকে হৃদয়ের অর্ধশতকই দলের লড়াইয়ের পুঁজি এনে দেয়।

উইকেটের আচরণে হতাশা প্রকাশ করেছেন সমর্থকেরাও। টনি হেমিংয়ের হাতে নতুন উইকেটে কিছুটা পরিবর্তন আশা করলেও বাস্তবে দেখা গেল পুরোনো চিত্র রানখরা, ধীর গতি ও টার্নিং ট্র্যাক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews