রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পারিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই পতিপাদ্য নিয়ে আজ খুলনায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার সকালে খুলনার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান কি সেটা আমরা কমবেশি সবাই জানি। পরিসংখ্যান বিষয়টি সংখ্যাতে রূপান্তর করা হয়। আমরা যেকোন সংখ্যাতে এটি গণনা করে থাকি। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া আমরা চলতে পারিনা। যে কোনো পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে হলে আমাদের নিকট পরিসংখ্যানগত সুবিন্যস্ত সঠিক তথ্য থাকতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। পরিকল্পনা করার একটা বড় উপাদানই হচ্ছে পরিসংখ্যান। আমাদের পরিসংখ্যান যত ভালো হবে এবং পরিসংখ্যান দপ্তর যত সম্পৃক্ত হবে আমরা ততোই ভালো করবো। তিনি আরও বলেন, রাষ্ট্রে কত জন লোক আছে আমরা যদি সঠিক তথ্য না জানি তাহলে তাদের খাবার ব্যবস্থা করতে পারবো না। বিশ^ এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত। এটা গবেষণায় ও সব ধরণের পরিকল্পনায় ব্যবহৃত হয়। বর্তমানে আধুনিক সফটওয়ার ও নতুন নতুন ডিভাইস উদ্ভাবনের ফলে খুব দ্রুত বিশে^র যেকোন তথ্য পেয়ে থাকি। যে দেশ পরিসংখ্যানের দিক দিয়ে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ খাইরুল আলম। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আব্দুল খালেক। দিবসটি উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিবেশন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ আইয়ুব হোসেন।
এর আগে দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews