রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় ওএমএস কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে ডিলারদের উদ্যোগে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনা জেলা খাদ্য বিভাগের সাবেক ওএমএস ডিলার বর্তমান ডিলারদের চলমান (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সোমবার (২০ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ অক্টোবর (রবিবার) দুইজন সাবেক ওএমএস ডিলার ও কয়েকজন মহিলাদের নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে বর্তমান জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মদ তানভীর হোসেনের কর্মকাণ্ডকে বিতর্কিত করার অপচেষ্টা চালান। সাবেক ওএমএস ডিলার মোঃ ইমন শেখ এর ইন্দনে অন্যান্য ডিলারদের পক্ষে আওয়ামী লীগের চৌদ্দ দলীয় সমন্বয়ক শেখ খালিদ আহমেদ ও থানা আ.লীগের সদস্য মিরাজুল ইসলাম মিরাজ সহ মাত্র ২ জন ব্যক্তির উদ্যোগে করা সে কর্মসূচিতে প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে জানান বক্তারা।
এ সময় বক্তারা আরো বলেন,

এ সময় মেসার্স মনিরা কনস্ট্রাকশনের প্রোঃ মোঃ খবির উদ্দিন ডিসি ফুড মোহাম্মদ তানভীর হোসেনের মাঠ পর্যায়ের তদারকির ভূয়সি প্রশংসা করেন।
মেসার্স সুলতান এন্ড সাইয়ান এন্টারপ্রাইজের প্রোঃ সেখ সেলিম আহমেদ বলেন, ডিসি ফুড মোহাম্মদ তানভীর হোসেন খাদ্য পরিদর্শক মমতাজ পারভীনকে সাথে নিয়ে কালোবাজারি রোধ করতে কঠোর নজরদারির মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করছেন।

মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের সময় খুলনা মহানগর ওএসএস ডিলার অ্যাসোসিয়েশন এর কমিটির সভাপতি এনামুল হাসান, সাধারন সম্পাদক মোঃ খবির উদ্দিন, কোষাধ্যক্ষ সেখ সেলিম আহমেদ,সদস্য মোঃ হাবিবুর রহমান,
মোঃ সামদানি, মোঃ মাহাবুবুর রহমান,মো: আবুল কালাম আজাদ, মোঃ সাবু, আরমান,সেন্টু,মোঃ নয়ন,মোঃ রাজন
শেখ ইসমাইল হোসেন,মোঃ সহিদুর রহমান,মোঃ হাসান’,মোঃ মোরশেদ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews