1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল-মির্জা ফখরুল

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। “আমি মেজর জিয়া বলছি” বলে কালুরঘাট কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। আমরা ৯ মাস যুদ্ধ করেছি।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, একটি দল এটাকে অস্বীকার করতে চায়, কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমাদের জন্ম ও জন্মের জন্য যে লড়াই করেছি, তা আমরা কখনও অস্বীকার করতে পারি না। যেমন ২৪ জুলাইকে আমরা অস্বীকার করতে পারি না, ঠিক তেমনই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কখনও সঠিক পথে পায়নি, তারা সব সময় পিছিয়ে থেকেছে। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ শুরু করলাম, তখন অনেকেই ভারতের আশ্রয় নিয়েছিল। যারা দেশে ছিল, তারা খুব কষ্টে ছিল। ভারতের ক্যাম্পে যারা ছিল, তারা অনেক কষ্ট সহ্য করেছে। কিন্তু তখন কিছু মানুষ সমর্থন করেনি, বরং পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ছিল। এ ধরনের যাদের কাজ জনগোষ্ঠীর সঙ্গে কখনও যুক্ত হয়নি, তাদের আমরা সমর্থন করতে পারি কি?”

মহাসচিব বলেন, তারেক রহমান ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। “এখানে অনেক যুবক আছে, যাদের বেশিরভাগেরই কাজ নেই। কাজ না থাকলে তারা জুয়া বা মাদকের দিকে চলে যায়। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এটিকে আমরা একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছি।”

তিনি যোগ করেন, বাংলাদেশকে শান্তির জায়গায় পরিণত করতে হবে। “অশান্তি ও ঘৃণার জায়গা নয়, একজন আরেকজনকে ঘৃণা করবে না। কোনো ধর্মকে কেন্দ্র করে আমরা ঘৃণা ছড়াব না। হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান মুসলিম ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে। এ তাদের স্বাধীনতা ও অধিকার। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি, যেখানে আমাদের সন্তানরা ভবিষ্যতে একটি ভালো দেশ পাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট