মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার মামলার রায় কাল, ন্যায়বিচার চাইলেন মির্জা ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল সোমবার রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। রায়কে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে, পাশাপাশি তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও উদ্বেগ।

এ বিষয়ে পূর্ণ ন্যায়বিচার ও প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরে একটি বিবৃতি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার এবং স্বচ্ছতা দাবি জানাই।

তিনি আরও উল্লেখ করেন, এই রায় দেশের রাজনীতি, গণতন্ত্র এবং ভবিষ্যৎ পথচলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন ও বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং সত্য উদঘাটনে নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।

রায় ঘোষণার আগে রাজধানীসহ বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং আদালত এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের চোখ এখন আগামী কালকের দিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews