1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহতদের মধ্যে দুজন বাবা-ছেলে

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার পুরান অংশে ভূমিকম্পের আতঙ্ক যেন সবচেয়ে ভয়াবহ রূপ নিল বংশালের কসাইটুলিতে। পাঁচতলা ভবনের রেলিং হঠাৎ ধসে পড়ে মুহূর্তেই প্রাণ হারালেন তিনজন পথচারী। নিহতদের একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র রাফিউল ইসলাম; অন্য দুই জন হাজী আব্দুর রহিম (৪৭) ও শিশু মেহরাব হোসেন রিমন (১২)।

শুক্রবার বিকেলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনজনের মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাফির পরিবারের পরিস্থিতি আরও হৃদয়বিদারক। তার মা নুসরাত সেদিনই হাসপাতালে অস্ত্রোপচারের টেবিলে এখনো জানেন না, ভূমিকম্পে তার প্রিয় ছেলেটি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর ভবনটি প্রচণ্ড দুলতে থাকে। ঠিক সেই সময়ই ভবনের সামনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বংশাল থানার উপপরিদর্শক আশিষ বলেন, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং খুলে পড়ায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আমরা ঘটনাস্থলে আছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার মাত্র ১৩ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসজিএসও একই মাত্রা নিশ্চিত করেছে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল পুরনো শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে যেকোনো সময়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট