মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদ হবে উন্নতি,আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগতিায় বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃক্তা ও প্রাণি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম এমদাদুল হক, এসআই মোনোয়ার হোসেন, উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশ আমীর মওলানা আক্তারুজ্জামান, উপজেলা এসসিপি প্রধান সমন্বয়কারী এসএম এ রশিদ, উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলণের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, দাকোপ প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ শহিদুল্লাহ, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, পরিশখ্যান কর্মকর্তা শম্পা বিশ^াস, দাকোপ প্রেসক্লাব সহ-সভাপিত আজগর হোসেন ছাব্বির, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা শামীমা আরা, মোঃ বোরহান উদ্দিন, আরিফুল ইসলাম, সনত কুমার রায়, সফল খামারী নিরাঞ্জন ঢালী, ফরিদা আক্তার প্রমুখ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে মেলায় ২০টি বিভিন্ন প্রজাতির প্রাণির স্টাল প্রদর্শন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews