রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কারাগারে বন্দী চিতলমারীর ব্যবসায়ী মিজানুরের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: কারাগারে বন্দী মোঃ মিজানুর রহমান শেখ (৪৫) নামের চিতলমারীর এক ব্যববসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিজানুর রহমানের ছোট ভাই শাহিন শেখ এ সব তথ্য নিশ্চিত করেছেন। মৃত মিজানুর রহমান বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মোক্তার হোসেনের বড় ছেলে ও বাগেরহাটের চিতলমারী সদর বাজারের মুরগি ব্যবসায়ী ছিলেন।
মিজানুরের ভাই শাহিন শেখ বলেন, ‘চিতলমারী বাজারের ফিড ও মুরগীর পাইকারি ব্যবসায়ী রিপন মন্ডল ওরফে মুরগী রিপন আমার ভাই মিজানুরের নামে ২০২৩ সালে একটি চেক ডিজঅনারের মামলা করে। মামলায় ভাইয়ের ৬ মাসের জেল হয়। সাড়ে ৪ মাস কারাভোগের পর বুধবার বিকেলে ভাই বাগেরহাট কারাগারে অসুস্থ্য হন। বৃহস্পতিবার রাত ৩ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে আমরা হাসপাতালের মাধ্যমে তার মৃত্যু খবর পাই।’
মৃত্যুকালে মিজানুর রহমান দশম শ্রেণী ও চতুর্থ শ্রেণীতে পড়–য়া ২টি কণ্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামে পৌঁছালে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হবে।
বাগেরহাট কারাগারের জেল সুপার মোঃ মোস্তাফা কামাল জানান, বন্দী মিজানুর রহমান অসুস্থ্য হলে খুলনায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews