1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী জার্মান পার্লামেন্টের পরিবেশ বিষয়ক কমিটির প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমরা সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই-মাওলানা আজিজুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে কবরস্থানের পাশে উঠান বৈঠক ও বেনাপোল চেকপোস্টে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও নেতাকর্মীরা।

জামায়াত নেতা বেনাপোল বড় আঁচড়া ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রিপন হোসেনের সঞ্চালনায় ও সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রিয়াসাদ হোসাইন সাধারণ নূরুল হক, জামায়াত নেতা অধ্যক্ষ ইলিয়াস, ইয়ানুর রহমান ও শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার প্রমুখ।

উঠান বৈঠকে প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াত ইসলামীর নেতা কর্মীদের সুবিধা দেওয়ার জন্য আমি জামায়াত করিনা। আমরা সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। জামায়াত দূর্নীতি করেনা, দূর্নীতি করতে ও দেবে না। জামায়াত ক্ষমতায় গেলে কৃষকদের সুদ মুক্ত ঋন ব্যবস্থা চালু করবে। শার্শায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজও সরকারি হয়নি সেগুলো সরকারিকরন ব্যবস্থা করবে। বেনাপোলে ৫০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হবে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করা হবে। আপনারা আমাকে সুযোগ দিলে শার্শা সীমান্তে সকল খাল-নদী-বিল খনন করে জলবদ্ধতা দূর করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট