1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি কত নম্বরে? বিধ্বস্ত ইরান ও লেবাননকে বড় সহায়তার ঘোষণা চীনের ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তিতে কী আছে, দেখে নিন একনজরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ফুল ছিটিয়ে ও বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবো পুকুর দূষিত; ড্রেন সংস্কারের দাবি তারাকান্দায় মউক চেয়ারম্যান মোতাহার হোসেনকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগানো-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ

পাইকগাছায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার চাঁদখালীর নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেখানে একটি ভেকু মেশিনসহ মাটি পরিবহনে ব্যবহৃত ৭ টি পিকআপ পাওয়া যায়। পরবর্তীতে যানবাহনের ৮ টি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী।

অভিযান শেষে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের ৮ টি ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা ভূমি অফিস, পাইকগাছা থানা পুলিশ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট