বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

আজ রজবের চাঁদ দেখা গেলে দুই মাস পর পবিত্র রমজান শুরু

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আজ শনিবার (২০ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস ‘রজব’-এর অর্ধচন্দ্রের সন্ধান করা হবে।

ইসলামিক শরিয়ত অনুযায়ী, আজ চাঁদ দেখা গেলে পবিত্র রমজান শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকবে।

আরবি ক্যালেন্ডারের চারটি পবিত্র মাসের মধ্যে রজব অন্যতম। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব অপরিসীম, কারণ রজব শুরুর মাধ্যমেই মহিমান্বিত রমজানের ক্ষণগণনা ও প্রস্তুতি শুরু হয়। রজবের পরেই আসে শা’বান মাস, আর শা’বান শেষ হওয়ার পরপরই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

চাঁদ দেখা সাপেক্ষে যদি আজ শনিবার থেকে রজব মাস শুরু হয় এবং পরবর্তী মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়, তবে রমজান আসতে আর মাত্র ৬০ থেকে ৬১ দিন বাকি থাকবে।

গালফ নিউজের তথ্যমতে, জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজানের প্রথম দিন হতে পারে।

তবে ইসলামিক নিয়ম অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। যদি আজ রজবের চাঁদ দেখা না যায়, তবে মাস শুরুর তারিখ ও রমজানের সম্ভাব্য সময় একদিন পিছিয়ে যাবে। বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলো আজ সন্ধ্যার আকাশে নতুন চাঁদের সন্ধানে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews