1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

রক্তপাত এড়াতেই প্রথম আলো-ডেইলি স্টার হামলায় কঠোর হয়নি পুলিশ-ডিএমপি

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ভূমিকার ব্যাখ্যা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাণহানি ও পুলিশের ওপর পাল্টা হামলা এড়াতেই সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘সর্বোচ্চ কঠোর অ্যাকশনে’ যায়নি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, “সেদিন প্রায় ৪ থেকে ৫ হাজার উত্তেজিত জনতা সেখানে উপস্থিত ছিল। মাত্র ৫০ থেকে ১০০ জন পুলিশ সদস্য নিয়ে বড় ধরনের অ্যাকশনে গেলে গুলি চালাতে হতো। এতে হতাহতের ঘটনা ঘটত এবং পুলিশের ওপর পাল্টা আক্রমণের ঝুঁকি ছিল। এক বছর আগের ট্রমা কাটিয়ে পুলিশ সবেমাত্র স্বাভাবিক কার্যক্রমে ফিরছে; এই অবস্থায় নতুন কোনো ক্যাজুয়ালিটি হলে পুলিশ বাহিনীকে নিয়ে সামনে এগোনো কঠিন হতো।”

তিনি আরও বলেন, “সম্পদ ধ্বংস হলে তা পূরণ সম্ভব, কিন্তু মানুষের জীবন অপূরণীয়। কোনো প্রাণহানি ছাড়াই পরিস্থিতি সামাল দেওয়া আমাদের একটি বড় অর্জন। তবে আমরা পুলিশের সক্ষমতা নিয়ে আপস করছি না। পরবর্তী সময়ে সংসদ ভবন ও শাহবাগের বড় জমায়েত আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করেছি।”

ঘটনার সময় হামলাকারীদের কাছে পুলিশের ‘মাফ চাওয়া’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, সেই মুহূর্তে পরিস্থিতি শান্ত রাখার জন্য পুলিশ কৌশলগত অবস্থান নিয়েছিল, কারণ অ্যাকশন নেওয়ার মতো পর্যাপ্ত শক্তি বা পরিবেশ সেখানে ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে তিনি জানান, এই ঘটনায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনসহ কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। যারা ফেসবুকে পোস্ট দিয়ে হামলা ও অগ্নিসংযোগে প্ররোচনা দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গুজব রোধে সাংবাদিকদেরও সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট