1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক দের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

বিকেল ৩টার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কার্যালয়ে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসে। দীর্ঘ এক ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসি’র সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন। এরপর শনিবার তিনি ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় সকল আবেদন ও কার্যক্রম শুরু করবেন।

তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে বর্তমানে ভোটার তালিকায় তাঁর নাম নেই। নির্বাচনী আইন অনুযায়ী, তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়। আজকের বৈঠকে মূলত সেই আইনি প্রক্রিয়াগুলো কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।

দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের খবরে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁর এই ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আইনি পথ পুরোপুরি উন্মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট