রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তারা এই সমাবেশের ডাক দেয়।

বিষয়টি নিশ্চিত করেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তীক চক্রবর্তী।

বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার সময় ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সর্তক অবস্থায় দেখা হয়।

পরে ভারতের বনগাঁর বাটার মোড নামক এলাকা হয়ে বনগাঁর হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে প্রায় ৯০ থেকে ১০০ জন অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমাবেশে বক্তব্য রাখেন- বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর।মিছিলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শুনেছি বেনাপোলের ওপারে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে। তবে বাংলাদেশ বিরোধী কোন বিক্ষোভ হয়েছে কিনা আমার আমার জানা নেই।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews