1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সিয়াম (২৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ নিচে একটি শক্তিশালী বোমা (ককটেল) ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা ওই যুবক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। কে বা কারা এই হামলার সাথে জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এলাকাটি সাধারণত গণমাধ্যমকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত হওয়ায় ঘটনার সময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমাটি ফ্লাইওভারের ওপর চলন্ত কোনো যান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট