1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

এভারকেয়ার হাসপাতাল এলাকায় বিজিবি মোতায়েন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ডেস্ক:: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বেগম খালেদা জিয়াকে দেখতে আসার কথা রয়েছে। তাঁর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে হাসপাতাল ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হতে পারে। জনশৃঙ্খলা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল ও অবস্থান নিশ্চিত করা হয়েছে। হাসপাতালের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

আজ বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত বিশাল সংবর্ধনা সমাবেশে যোগ দেন। সেখান থেকে সংবর্ধনা গ্রহণ ও সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে আসবেন। গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত ও কুশল বিনিময় শেষে তাঁর গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের পর এই প্রথম সপরিবারে মা ও ছেলের দেখা হতে যাচ্ছে। এই আবেগঘন মুহূর্তকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট