রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ২২শ কম্বল বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট প্রতিনিধি:: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদের সিংরা ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ২২শ’ কম্বল বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত উদ্দোগ ছাড়াও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারিভাবে বরাদ্দপ্রাপ্ত আরও ৪শ’ কম্বল বিতরণ করেন তিনি।

২৫ ডিসেম্বর দিবাগত রাতে বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার আবিরেরপাড়া মাহালীপাড়া ও শুকানপুকুর ক্ষুদ্র নৃগোষ্ঠির পল্লীতে ১৩০টি কম্বল বিতরণ করা হয়। কনকনে শীত উপেক্ষা করে তিনি নিজেই গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব কম্বল পৌঁছে দেন।

বিশেষ করে শীতের ঝুঁকিতে থাকা বিধবা নারী, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।

গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত হয়ে সহায়তা করতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ শুধু শীতের কষ্টই কমায়নি, বরং জনপ্রতিনিধির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়েছে।

এ বিষযয়ে সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত ও সরকারি সহায়তায় কম্বল বিতরণ করছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews