বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছার বাদুড়িয়ার পুকুরে শোলের সমারোহ; বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ

ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে দুর্বৃত্তদের গুলিতে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার রাত প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম রাও দানিশ আলী, তিনি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এবিকে হাই স্কুলের শিক্ষক ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় দানিশ আলী তাঁর দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন। এমন সময় স্কুটারে করে আসা দুই যুবক তাঁদের পথ রোধ করে এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি করার ঠিক আগে এক হামলাকারী দানিশকে উদ্দেশ্য করে বলে, “তুমি আমাকে এখনো চেনো না, এখন চিনবা।” এরপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, দুই হামলাকারীই গুলি চালিয়েছে এবং ঘটনার পরপরই তারা পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশের ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের খোঁজা হচ্ছে।

এএমইউ-র প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়।

উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনাটি এমন এক দিনে ঘটলো যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় রাজ্যের উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করছিলেন। ক্যাম্পাসের ভেতরে এমন সুরক্ষিত এলাকায় একজন শিক্ষককে প্রকাশ্যে গুলি করার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews