1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে সাড়ে ছয় কোটি টাকার ইয়াবাসহ আটক ১ কচুয়ায় ঘর ভাঙচুর ও জমি দখল: ৪ আসামি জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাইকগাছায় সরকারি জমির গাছ কাটার চেষ্টা; প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পাইকগাছার হাড়িয়া আবাদে পাখিদের কলকাকলিতে মুখর প্রকৃতি বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার

যশোরের মফস্বল এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বিভিন্ন মফস্বল এলাকা, রেল স্টেশন ও বেনাপোল এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় যশোরের বিভিন্ন রেল স্টেশনে ও রাস্তার পাশে ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ উপস্থিত থেকে আনুমানিক গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি‘র এধরনের কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বিজিবি’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট