1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

সিলেটে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটের দুই প্রখ্যাত ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।

মাজার জিয়ারতকালে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

জিয়ারত শেষে তিনি মাজার এলাকা ত্যাগ করার সময় সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করবেন।

এর আগে বিকেলে ইউএস-বাংলার একটি নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। দলীয় কর্মসূচি শেষে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট