1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এবারই প্রথমবারের মতো তারেক রহমান সরাসরি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বগুড়া-৬ (সদর) আসনের পাশাপাশি রাজধানী ঢাকার ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ থেকেও ধানের শীষ প্রতীকে লড়াই করবেন।

ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। তারেক রহমান এই আসনে প্রার্থী হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পর থেকেই আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরণের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির স্থায়ী কমিটির সিদ্ধান্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করার বিষয়টি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যেরই অংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট