বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

ডেস্ক:: সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত ৮টার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে সেখানে পৌঁছান রাত সোয়া ৯টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

শাহজালালের (রহ.) মাজার থেকে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজারে যাবেন তারেক রহমান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews