1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা এক কোটি ৪৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ যশোরের শার্শায় দুটি বিদেশি পিস্তলসহ আটক ২ গ্রাম আদালতে আইনের সঠিক প্রয়োগ ও তদারকি জোরদারের তাগিদ: বাগেরহাটে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলের চেষ্টা; পুলিশের হস্তক্ষেপে ব্যর্থ তারাকান্দায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, পুকুরে ভেসে উঠল লাশ বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটকের ৩ বছর পর দেশে ফিরল বাংলাদেশি ৬ নারী বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: আসন্ন গণভোটে সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৮৬ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে জনগণকে কোনোভাবেই আহ্বান জানাতে পারবেন না।

কমিশন সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এমন কাজে লিপ্ত হন, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে ইসি।

এর আগে গত মঙ্গলবার কমিশন জানিয়েছিল, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে প্রচারণা চালাতে পারবেন না। তবে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে তাঁদের কোনো বাধা থাকবে না। নির্বাচন কমিশন আশা করছে, এর মাধ্যমে গণভোটের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট