শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় দিনব্যাপী দাঁড়িপাল্লা প্রার্থীর মতবিনিময় ও গণসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সকালে তিনি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে লস্কর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেন।

সকালে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর জামে আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা, আভিরুন মহিলা মাদ্রাসা, খাদিজাতুল মহিলা মাদ্রাসা, চৌমুনি তালিমুল কোরআন মাদ্রাসা, উম্মে হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, কালুয়ার আবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় ও গণসংযোগকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, একটি জ্ঞানভিত্তিক ও ইনসাফনির্ভর সমাজ গঠনে ওলামায়ে কেরাম ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষার প্রসারে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আদর্শ কেন্দ্রে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকসমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews