শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতালে সিজার হওয়া অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজুর রহমান উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জোয়াদ্দারের ছেলে।

নিহতের বড় ভাই মো. সাঈদ আলী (৬৮) জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আইজুর রহমান পাইকগাছা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তার মোটরসাইকেলে তেল শেষ হয়ে যাওয়ায় শিববাড়ী ব্রিজ পার হয়ে পাইকগাছা–কয়রা সড়কের ফ্যান্টাসি গার্ডেনের সামনে মোটরসাইকেলটি ঠেলে বাড়ির দিকে যাচ্ছিলেন।

এ সময় একটি দ্রুতগতির হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই ওই মোটরসাইকেলের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত আইজুর রহমানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্ত সরদার তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews