সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

খুলনায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অবহিতকরণ শীর্ষক কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন। অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ সকল মহতী কাজের জন্য তাঁকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়।
সিটি মেয়র (মঙ্গলবার) বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত “প্রকল্পের উত্তম অনুশিলনে অর্জিত জ্ঞান অবহিতকরণ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহযোগিতায় এবং অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি খুলনা মহানগরীতে পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, দরিদ্র বান্ধব এ প্রকল্পের আওতায় মহানগরীর বস্তিবাসীসহ স্বল্প আয়ের শত শত পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য এবং তাদের সন্তানদের লেখা-পড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা কাজে লাগিয়ে অনেক পরিবার নিজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে বলে সিটি মেযর উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ফোকাল পারসন ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এবং সঞ্চালনা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, ফেডারেশন ও ক্লাস্টার নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews