সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা রবিবার জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি মাহে রমজানের সংযম ও মার্কিন-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ¦ালানি ব্যবহারের ক্ষেত্রে স্ব স্ব দপ্তর প্রধানদের কৃচ্ছ্রতাসাধনের অনুরোধ জানান।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশা থেকে পরিত্রাণ পেতে জেলার সকল দপ্তরের স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা প্রয়োজন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম জানান, খুলনা জেলায় বর্তমানে বোরো মৌসুমে ধানের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ৯৯. ৬৬ শতাংশ আবাদ কার্যক্রম চলমান এবং সবজি চাষে আবাদ শতভাগ চলমান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, পবিত্র রমজান মাসে পহেলা রমজান থেকে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলার ১০টি স্থানে ১ লাখ ৩৬ হাজার ৭ শত ৭৩ পিচ ডিম, ৫ হাজার ৮ শত ১৬ লিটার দুধ, ৪ হাজার ৪ শত ১৯ কেজি ড্রেসড ব্রয়লার মাংস, ২ হাজার ৭ শত ৭ কেজি ড্রেসড সোনালি মুরগির মাংস, ৬ হাজার ৫ শত ৪৫ কেজি গরুর মাংস এবং ৫ শত ১ কেজি খাশির মাংস বিক্রয় করা হয়, যার সর্বমোট মূল্য ৮০ লাখ ৯৪ হাজার ১ শত ৬৮ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান সভায় জানান, রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে ১০টি অভিযান ও তিনটি মোবাইলকোর্ট পরিচালনা করে ৪ শত ৮ কেজি চিংড়ি বিনষ্ট এবং ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আসন্ন রমজানে যাকাতের একটি অংশ ফাউন্ডেশনের যাকাতবোর্ডে প্রদানের অনুরোধ করেন, যা আয়কর মুক্ত।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews