শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাকোপে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবে মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেজেএস এর সহযোগীতায় বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ গাজী, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, বে-সরকারী উন্নয়ন সংস্থা জেজেএস’র উপজেলা ম্যানেজার সোয়েব আহম্মেদ, সিপিপি’র টিম লিডার দেবাশিষ ঢালীসহ বিভিন্ন দপ্তর প্রধান ও স্কুলের শিক্ষক –ছাত্র-ছাত্রী বৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews