সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ​বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত দাকোপে ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বিএনপির কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবস্থায় তার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে এ আয়োজন করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। সভা মনে করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তি পাওয়ার আইনি অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করার দাবিসহ তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। আমরা আগামীকাল বুধবার তার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews