1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। আজ শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, শেষ হবে সন্ধ্যা ৬টায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়েছে।

ইতোমধ্যে ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি। তবে আশঙ্কা করা হচ্ছে, এবারে ভোটার উপস্থিতি অনেক কম হতে পারে।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

খবরে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষেই ভোট গণনা শুরু হবে। এরপরেই জানানো হবে ফলাফল।

এর আগে নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুজন। আমির হোসেন হাশেমি ও আলি রেজা জাকিনি ভোটাভুটি শুরু হওয়ার একদিন আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এখন লড়াই হবে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ, পারমাণবিক মধ্যস্ততাকারী দলের প্রধান সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদি ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান– এ চার নেতার মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট