রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

যশোর ৪৯ বিজিবি তিন মাসে ৮৪ কোটি টাকার মাদক ও বিভিন্ন প্রকার পণ্য জব্দ এবং ৯১ জনকে আটক করেছে.

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর ৪৯ বিজিবির আওতাধীন এলাকায় নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চলতি বছরে প্রথম তিন মাসে ৯১ জন আসামীসহ ৮৩ কোটি ৯৯ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর দুইটার দিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির অভিযানে চলতি বছরের প্রথম তিন মাসে আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২ কেজি ৬২০ গ্রাম স্বর্ণ, ১৫৫ কেজি ৭৬০ গ্রাম হিরক, সাড়ে ১০ কেজি রৌপ্য, ৪২ টি বিভিন্ন প্রকার অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি। ২ হাজার ৩৬৯ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ৭৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম হেরোইন, ৪ হাজার ১০০ বোতল ফেনসিডিল।

এছাড়াও, গত ২০২৫ সালে যশোর রিজিয়ন ৪২০ জন আসামীসহ সর্বমোট ৩৭৭ কোটি ৪৬ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।যার মধ্যে ছিল ৫৮ কেজি স্বর্ণ, ৫৩ কেজি রৌপ্য, ২৭ টি অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি, ৩০ হাজার ৮০০ বোতল মদ, ৩৭ কেজি হিরোইন, ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ হাজার বোতল ফেন্সিডিল, ২ হাজার কেজি গাঁজাসহ ১৯ কোটি ৫২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।

বিজিবি মহাপরিচালক মহোদয়ের ভিশন, বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ; তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews