মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ-প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক টেকসই উন্নয়নের স্বপ্ন পূরনে দাকোপে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী এসডিজি ভিলেজ উদ্বোধন শার্শার লক্ষনপুরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি

বাগেরহাটের নবাগত জেলা ও দায়রা জজ এর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলার নবাগত জেলা ও দায়রা জজ জনাব মো: আশরাফুল ইসলাম গত ০৩ জুলাই ২০২৪ ইং তারিখে বাগেরহাট জেলায় যোগদান করার পর অদ্য ০৬ জুলাই ২০২৪ খ্রি. শনিবার, বিকালে গোপালগঞ্জের টুংগিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিস্থলে অত্র জজশীপের বিজ্ঞ বিচারক ও ম্যাজিস্ট্রেদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্থবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া করেন।
জনাব মো: আশরাফুল ইসলামের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালত এর বিজ্ঞ বিচারক জনাব মো: খুরশীদ আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ড. মো: আতিকুস সামাদ সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর প্রায় ১২ জন বিচারকবৃন্দ। বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌছানোর পর স্থানীয় পুলিশ জেলা জজ জনাব মো: আশরাফুল ইসলামকে রিসিভ করে বঙ্গবন্ধুর সমাধিস্থলে নিয়ে যায়।
নবাগত জেলা ও দায়রা জজ জনাব মো: আশরাফুল ইসলাম এর স্থায়ী নিবাস যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ায়। তিনি ১৯৭৫ সনে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০২০ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে কুষ্টিয়ার বিশেষ জজ হিসাবে ৪ বছর ৬ মাস দায়িত্ব পালন করার পর বাগেরহাটে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তাঁর কর্মকালীন সময় তিনি অষ্ট্রেলিয়া ও ভারতের একাধিক প্রদেশে প্রশিক্ষণ নিয়েছেন।
অদ্য বঙ্গবন্ধু সমাধিস্থলে পুষ্পস্থবক অর্পণের সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান, মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক ও মাননীয় আইন সচিব জনাব মো: গোলাম সারওয়ার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে তিনি পরিদর্শণ বইয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা স্মারক মন্তব্য লিখে সমাধিস্থল ত্যাগ করেন।##

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews