শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক মানুষিক ভারসাম্যহীন

গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক-কাওয়ালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চক-কাওয়ালী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মোল্লার স্ত্রী সালমা বেগম (৪৮) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে তার স্বামী ঢাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে তাদের ছেলে সম্রাট মোল্লা পাশ্ববর্তী একটি ইটভাটায় কাজে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে তিনি তার মাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সালমা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এসআই মল্লিক আব্দুল হালিম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews