মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

ঢাকায় আসছেন না ডি মারিয়া!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: চলতি মাসের (জুলাই) শেষের দিকেই ঢাকায় আসার সম্ভাব্য সূচি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি মারিয়ার। কিন্তু এই সময় ক্লাব নিয়ে ব্যস্ত থাকায় থাকায় ঢাকা আসা হচ্ছে না এই আর্জেন্টাইন তারকার। তবে চলতি বছরেই ঢাকা সফর আসবেন বলে জানিয়েছেন, ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

ঢাকার সঙ্গে কলকাতাও সফর করবেন ডি মারিয়া। শতদ্রু দত্ত বলেন, ‘ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত। আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব। তখন তার ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব।’

ডি মারিয়া জাতীয় দলে খেললেও আসন্ন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা চূড়ান্ত করেননি। ক্লাব ফাইনালের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এই সময় ক্লাব চূড়ান্তে ব্যস্ত থাকবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে খবর ছিল ডি মারিয়া মোহনবাগান দিবসে কলকাতা আসবেন। একবার এসেই এই দুই জায়গা সফর করে যাবেন এই তারকা। তাকে দুই বার আনা ব্যয়বহুল। তাই ঢাকার সঙ্গে পিছিয়েছে কলকাতা সফরও। শতদ্রু দত্তের মাধ্যমে ঢাকায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ও ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহো এসেছিলেন। দুই সফরই ছিল নানা কারণে বিতর্কিত। তাই মারিয়ার সফর একটু পরিচ্ছন্নভাবেই করতে চান শতদ্রু দত্ত। তিনি বলেন, ‘ডি মারিয়া সফরে সাংবাদিকদের জন্য আলাদা সেশন, ফুটবলপ্রেমীদের জন্য আলাদা সেশন এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মারিয়ার সৌজন্য সাক্ষাতের বিশেষ পর্ব থাকবে। এসব নিয়ে আমি কাজ করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews