শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেপালে নদীতে পড়ল ২ বাস, নিখোঁজ ৬৩

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনায় যাত্রীবাহী দুটি বাস সড়ক থেকে ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে বলে জানা গেছে।

বাস দুটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিখোঁচজ রয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভোরের দিকে বাস দুটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ ভূমিধস হলে বাস দুটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় উত্তাল নদীতে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাস দুটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। উদ্ধার কাজ চলছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটির একটি কাঠমান্ডুতে যাচ্ছিল। ২৪ জন যাত্রী ছিলেন বাসটিতে। অপর বাসটি যাচ্ছিল রাউতাহাটের গৌড়ের দিকে। এতে ছিলেন ৪১ জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেও যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews