মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: দীর্ঘ দেড় দশকের দুঃশাসন ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

তিনি বলেছেন, বিগত দেড় দশকে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময়ের এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা গণতন্ত্রকামী মানুষের রক্ত ঋণে প্রতিষ্ঠিত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজ থেকে আপনারা সবার, সংসদের অভিভাবক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। মানুষ এদিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। আমরা দেশ ও জনগণের স্বার্থে এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য নয়, শাণিত যুক্তিতর্কের মাধ্যমে প্রাণবন্ত করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। সংসদ সদস্য হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews