1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

কোপার ফাইনালে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: আর একটি ম্যাচের অপেক্ষা। এরপরই পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। মেগা ফাইনালে কলম্বিয়া-আর্জেন্টিনা লড়াই দেখতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। শুধু ফাইনাল নয় থাকছে আরও একটি চমক। দর্শকদের চাঙা রাখতে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

আগামীকাল সোমবার (১৫ জুলা) ভোরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এই ম্যাচের মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে শাকিরাকে। কনসার্টের আয়োজনের জন্য হাফ টাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এ টুর্নামেন্টে পারফর্ম করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এই আয়োজন নিয়ে কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিঙ্গোজ বলেছেন, ‘শাকিরা দক্ষিণ আফ্রিকান দুর্দান্ত এক সঙ্গীত তারকা, যার খ্যাতি রয়েছে পুরো বিশ্বে। বিশ্বের প্রতিটি প্রান্তে তার গান গাওয়া হয়, নাচেও ব্যবহৃত হয় তাল মিলিয়ে। এমন শিল্প কোনো সীমানায় আবদ্ধ থাকে না, আন্দোলিত করে মিলিয়ন মানুষকে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার ২০২৪ আসরে তার এমন উপস্থিতি ফুটবলের প্রতি মানুষের সুস্থ আবেগ ও এর মাধ্যমে ঐক্যের বার্তা দেবে।’

ওয়াকা ওয়াকার ছন্দে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে ঝড় তুলেছিলেন শাকিরা। তার সঙ্গে স্পেনের ফুটবলার পিকের প্রেম, বিয়ে ছিল রূপকথার মতো। তবে পরে সেই সম্পর্কের ছন্দপতন হয়। যদিও ফুটবল মাঠে শাকিরার আকর্ষণ কমেনি। বরং কোপা ফাইনাল আরও হাইভোল্টেজ হয়ে উঠেছে শাকিরার জন্যই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট