রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

দুর্নীতি করে ধরা পড়লে আপন পর দেখব না-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে হাতেনাতে ধরা পড়লে ব্যবস্থা নেওয়া চলবেই। হাত যখন দিয়েছি, আমি ছাড়ব না। আপন পর দেখব না। কোনো ছাড় দেওয়া হবে না।’

রোববার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘দুর্নীতি অনেক রকম আছে। ফাইল চুরি করাও দুর্নীতি। তবে এসব করে আবার পুরস্কারও পায়।’

শেখ হাসিনা বলেন, ‘আমার বাসায় চাকরি করে গেছে পিয়ন। এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন ড্রাইভার কি করল, এসব বের করা হয়েছে বলেই জানতে পারছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতি এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই করা যেত না। সেখান থেকে কমিয়ে আনা হচ্ছে।’

দুর্নীতির ব্যাপারে সরকারের অবস্থান জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কঠোর হয়েছি বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। এমনিতেই ধরা পড়ছে না। অনেকে বলে এসবের ফলে সরকারের ইমেজ নষ্ট হবে। আমি তা মনে করি না। অভিযান অব্যহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews