1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরাকে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি রাষ্ট্র চলে সংবিধান ও আইন দিয়ে, আবেগ দিয়ে নয়-স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের

ডুমুরিয়ায় সীমানা প্রাচীর ভাংচুর করেছেন প্রতিপক্ষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধ:: ডুমুরিয়ায় পূর্ব বিরোধের জেরে উপজেলা নির্বাহী অফিসের সাবেক এক অফিস সহকারীর বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৫আগস্ট রাতে এ ভাংচুর চলে। তবে চলমান পরিস্থিতি শিথিল না হওয়ায় থানায় এখনো অভিযোগ করতে পারেনি ভুক্তভোগী অশোক দাস।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশব্যাপী শুরু হয় ভাংচুর ও লুটপাট। এই সুযোগে এক শ্রেণির লোক পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তারই ধারাবাহিতকায় রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত ডুমুরিয়া সদরে এক পরিবারের সীমানা প্রাচীর ভাংচুর করে প্রতিপক্ষরা। ক্ষতিগ্রস্থ অশোক দাস জানান, তার শত বছরের ভোগ দখলীয় ৬১ শতক পৈত্রিক সম্পত্তির মধ্য থেকে রাস্তার জন্য ১.৬৫ শতক জমি ছেড়ে দেয়া হয়। কিন্তু প্রতিপক্ষদের দাবী আরো জায়গা ছাড়তে হবে। মূলত এ নিয়ে দীর্ঘ ৪ বছর যাবৎ বিরোধ চলে আসছে তাদের। বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধিরা শালিশী বৈঠক করলেও কোন সুরাহা হয়নি।  প্রতিপক্ষ আঞ্জু বেগম নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দুষ্কৃতিকারীর দল  প্রাচীর ভেঙ্গে ক্ষতিসাধন করে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-অমিন জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হোক, দুষ্কৃতিকারীরা কেউ ছাড় পাবেনা। যারা জানমালের ক্ষতিসাধন করেছে তারা অবশ্যই আইনের আওতায় আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট