রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করবো-পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীন তদন্তের ক্ষেত্রে বাংলাদেশের নবগঠিত সরকার তদন্ত কমিশনকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেয়ার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। জাতিসংঘের তদন্ত দলকে আমরা সহযোগিতা করবো। অবশ্যই চেষ্টা করবো তদন্তটা যাতে নিরপেক্ষ হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যথেষ্ট করেছি, আর কোনো রোহিঙ্গাকে নিতে পারবো না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে প্রভাব পড়বে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা আমাদের আছে। তবে তাদের ওপর যেহেতু নিষেধাজ্ঞা আছে, সেজন্য সেটিকে পাশ কাটিয়ে যতটুকু যেভাবে কাজ করা যায়, সেভাবেই করবো। রূপপুরের কাজ যেহেতু অনেকদূর এগিয়েছে, তাই সেটার ফল তো আমাদের পেতেই হবে। কাজে কোনো বিরূপ প্রভাব পরবে না।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস। পরে বৈঠক শেষে গোয়েন লুইস সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বিশ্ব সংস্থাটির অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। এ লক্ষ্যে শিগগিরই সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews